রেলের দপ্তরে আগুনলাগার ঘটনায় মৃত নয়জনের পরিবারের পাশে দাঁড়ালো উত্তরবঙ্গের ব্যাবসায়ী সংগঠন ক্রেডাই - The News Lion

রেলের দপ্তরে আগুনলাগার ঘটনায় মৃত নয়জনের পরিবারের পাশে দাঁড়ালো উত্তরবঙ্গের ব্যাবসায়ী সংগঠন ক্রেডাই

 


দি নিউজ লায়ন;    কলকাতা স্ট্যান্ড রোডে পূর্ব রেলের দপ্তরে আগুনলাগার ঘটনায় মৃত নয়জনের পরিবারের পাশে দাঁড়ালো উত্তরবঙ্গের ব্যাবসায়ী সংগঠন  ক্রেডাই। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে ক্রেডায়ের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে। এদিন নরেশ আগারবাল বলেন, আমরা ক্রেডায়ের পক্ষ থেকে কলকাতায় স্ট্যান্ড রোডে রেলের দপ্তরে আগুন লাগার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। 


এই পরিবার গুলি কি ভাবে চলবে সেই কথা চিন্তা করে আমরা ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্যে করছি। তিনি আরো বলেন, পরে যদি মৃতের সংখ্যা আরো বাড়ে তবে আরো আর্থিক সাহায্যে করা হবে। এছাড়াও তিনি উত্তরবঙ্গের বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন কে সাহায্যে করার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.